1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৩ Time View

নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
বিশ্ব মাদক সমস্যা ; বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী প্রতিক্রিয়া এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রাসকের কার্যালয়ের সামনে থেকে এক রেলি বের করা হয় রেলিটি প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আরিফুল ইসলাম, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক রীফা রাওনাক নীতু সহ সরকারী কর্মকর্তা ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের জন্যও বড় হুমকি। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :