1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার; আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৫ Time View

ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার; আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার।

মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:

পাবনা জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনা চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মোঃ আলম প্রামানিক ওরফে টেম্পু আলম (৪০)-কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছেঃ
✅ একটি বিদেশি পিস্তল
✅ ২ রাউন্ড তাজা গুলি
✅ একটি তলোয়ার
✅ ২টি ধারালো চাপাতি
✅ একটি মোবাইল ফোন
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলোচিত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :