
লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ শোহানুর রহমান শাহিন
লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।এই স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পি এল সি বোদা উপ শাখার আয়োজনে আজ২৫/৬/২০২৬ ইং তারিখে একটি বর্ণাঢ্য রেলি ও মতবিনিময় সভার মাধ্যমে উদ্বোধন হলো ৩ দিন ব্যাপী ক্যাশ লেস ক্যাম্পেইনের।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পি এল সি ঠাকুরগাঁও শাখার উপমহাব্যবস্থাপক জনাব মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা কৃষি অফিসার জনাব আহমেদ রাশেদ উন নবী। আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পি এল সি পঞ্চগড় শাখার সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে ক্যাশলেস ব্যাংকিং এর সুবিধা, কিউআর কোড এবং ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে লেনদেন এর বিষয়ে উপস্থিত গ্রাহকদের সাথে মতবিনিময় করা হয়।ব্যাংক সংশ্লিষ্টরা আশা করছেন এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে ডিজিটাল মাধ্যমে লেনদেনের উৎসাহ তৈরি হবে।ক্যাশলেস ক্যাম্পেইনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পি এল সি বোদা মহিলা মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন।
© All rights reserved © 2025
Leave a Reply