
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০২ জন ছিনতাইকারী গ্রেফতার।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৬/২০২৬ খ্রিঃ ভোর ০৪.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর সাকিনস্থ লাইলী পাগলীর মাজার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ছিনতাইকারী ১। মো: সিহাদ (২৭), পিতা-জাকির আলম, মাতা-শাহানাজ বেগম, সাং-চর সৈয়দপুর (তাওলাদ মেম্বারের ভাগিনা), থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। রিয়াদ (২৬), পিতা-শাহজাহান, মাতা-ময়না বেগম, সাং-চর সৈয়দপুর (তাওলাদ মেম্বারের বাড়ীর পাশে) থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জদ্বয়কে ছিনতাই করে পলায়নকালে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ছোড়া এবং লুন্ঠিত টাকার মধ্যে নগদ ৯০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply