1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার প্রস্তাব: দেশজুড়ে ক্ষোভ, তীব্র নিন্দা।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৮ Time View

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার প্রস্তাব: দেশজুড়ে ক্ষোভ, তীব্র নিন্দা।

নিজেস্ব প্রতিবেদন ঢাকা, ২৪ জুন ২০২৬ ইং
অনুসন্ধানী রিপোর্টার সাংবাদিক।

বাংলাদেশের সাংবাদিক সমাজকে অবমাননাকর ও অসম্মানজনক মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পেশাকে হেয় করার অভিযোগ উঠেছে স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি হাসপাতালের বাথরুম, টয়লেট ও অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সাংবাদিকদের ওপর পরীক্ষামূলকভাবে দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এ ধরনের মন্তব্যকে অপরিণামদর্শী, দায়িত্বজ্ঞানহীন এবং রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে আখ্যা দিয়েছেন।

সমালোচকদের মতে, সাংবাদিকতা কোনো শ্রমনির্ভর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার পেশা নয়; এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এক বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের কাজ হলো দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা তুলে ধরা; সরকারি প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা নয়।
সংশ্লিষ্ট মহল প্রশ্ন তুলেছে, যদি হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ব্যর্থতা থাকে, তবে তার দায় সাংবাদিকদের ওপর চাপানোর মানসিকতা কোথা থেকে এলো?

তারা আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি পেশার নিজস্ব দায়িত্ব ও জবাবদিহিতা রয়েছে। একজন চিকিৎসক চিকিৎসা দেবেন, একজন প্রকৌশলী অবকাঠামো নির্মাণ করবেন, পরিচ্ছন্নতাকর্মী পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন এবং সাংবাদিক জনগণের সামনে সত্য তুলে ধরবেন। এই পেশাগত সীমারেখা ভেঙে বিদ্রূপাত্মক মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিক তো এখন প্রশ্ন তুলতেই পারে আপনি এই পদে কত টাকা রফাদফা করে বসছেন?

যখনই সাংবাদিক এসব খুজে বের করে জনসাধারণের সামনে প্রকাশ করবে তখনই মানুষ বুঝতে পারবে ফলের বিরাল কোথায়?

সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে, সংশ্লিষ্ট কর্মকর্তা যদি সত্যিই এমন মন্তব্য করে থাকেন, তাহলে তাকে প্রকাশ্যে ব্যাখ্যা দিতে হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাষ্ট্রের কোনো পেশাকে ছোট করা নয়, বরং পারস্পরিক সম্মান, জবাবদিহিতা ও দায়িত্বশীল আচরণই হওয়া উচিত একটি সভ্য প্রশাসনিক সংস্কৃতির ভিত্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :