
বাগেরহাটে ১৬২০ পিস ইয়াবা ও ২ কেজি
গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক
এসএইচ রতন,বাগেরহাট
বাগেরহাটে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে জেলার ফকিরহাচের আট্টাকি ও সদর থানার কররী এলাকা থেকে ১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে দুই মাদক কারবারি সাকিবুর হক তামিম (৩৬) ও মোতাহার মোড়লকে (৪৪) কে আদালতের নির্দেশে করাগারের পাঠানো হয়েছে। ফকিরহাট মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক এই অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটক দুই মাদক কারবারির মধ্যে খুলনা খালিশপুর এলাকার এনামুল হকের ছেলে সাকিবুর হক তামিম (৩৬) ও বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মাহতাব মোড়লের ছেলে মোতাহার মোড়ল(৪৪) ।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারির সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তামিমকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদও উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ও মোতাহার মোড়লকে আটক করা হয়। এঘটনায় মামলা দায়েরের পর মোতাহার মোড়লকে দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ##
বাগেরহাট
২৪. ০৬. ২০২৬
© All rights reserved © 2025
Leave a Reply