1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বাগেরহাটের মোংলায় কার্য্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৫ Time View

বাগেরহাটের মোংলায় কার্য্যক্রম নিষিদ্ধ
ছাত্রলীগের চার নেতাকর্মী আটক
এস এইচ রতন,বাগেরহাট
বাগেরহাটের মোংলায় কেক কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন, মোংলা পোর্ট পৌরসভার মোর্শেদ সড়কের আশরাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার, মাদরাসা সড়কের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল ও আরাজী মাকড়ঢোন এলাকার রনজিৎ মন্ডলের ছেলে সবুজ মন্ডল।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, মঙ্গলবার রাত আটটার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় কেক কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে ছাত্রলীগের চার সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের করাগারের প্রেরণের নির্দেশ দেন। ##
বাগেরহাট
২৪. ০৬. ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :