
গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ব্যক্তির কোপে এক কৃষক নি+হ*ত
গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় এক মাদকাসক্ত ব্যক্তি এক ব্যক্তির কোপে মমতাজ মন্ডল নামে এক কৃষক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ভুতগাড়ী গ্রামে গত ৫জুন বিকালে কৃষক মমতাজ আলী মন্ডল(৫০)স্থানীয় একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় একই গ্রামের মাদকাসক্ত মৃত খাড়া কৃষ্টির ছেলে প্রভাব কৃষ্টি(৩৬)কৃষক মমতাজ আলীর মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করলে স্থানীয় লোকজন ও তার পরিবারের লোকজন তৎক্ষণিক তাকে উদ্ধার করে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করলে সে চিকিৎসাধীন অবস্থায় গত ৭জুন বিকালে মার যান। হাসপাতালে পোস্টমর্টেম শেষে ৮জুন কৃষক মমতাজ আলীর ম’রদেহ পরিবারের হস্তান্তর করে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার একটি এজাহার দায়ের হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply