
পুলিশ সুপারের নির্দেশে পোরশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান : পৃথক দুইটি অভিযানে ০১ (এক) কেজি গাঁজা ও ০৪(চার) টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ (৪.৫ কেজি) দুইজন মাদক ব্যবসায়ী গ্রে*ফ*তা*র।
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ইং ১২/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুরে অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। একটি অভিযানে ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ পারুল বেগম(৪১), স্বামী- মোঃ নজরুল ইসলাম, সাং- দক্ষিণ লক্ষীপুর, থানা- পোরশা, জেলা- নওগাঁ কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
একই তারিখে রাতে দুই ঘন্টা ব্যাপী অপর একটি অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া থেকে ধৃত আসামী অনিল(৫০), পিতা- সমরা, সাং- দক্ষিণ লক্ষীপুর( দীঘিপাড়া),থানা- পোরশা, জেলা- নওগাঁ এর বসতবাড়ির সামনে থেকে ০৪(টি) পূর্ণাঙ্গ গাঁজা গাছ যার একটির উচ্চতা ০৭ ফুট, অপর একটির উচ্চতা ০৬ ফুট পর্যন্ত, অপর দুইটির উচ্চতা যথাক্রমে ০৪ ফুট ০৪ ইঞ্চি ও ০২ ফুট ০৮ ইঞ্চি, যাদের সর্বমোট ওজন – ৪.৫০(চার দশমিক পাঁচ শূণ্য) কেজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পোরশা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে।
© All rights reserved © 2025
Leave a Reply