
সাঘাটায় বলগেট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন: সামগ্রী জব্দ, ১ জন আ*ট*ক
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া ও গোবিন্দপুর এলাকার যমুনা নদী থেকে বলগেট (ড্রেজার) ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি অভিযান পরিচালনা করে সাঘাটা থানা পুলিশ। এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কিছু সরঞ্জাম জব্দসহ একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার সকালে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে জব্দকৃত সামগ্রীসহ তাকে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত ব্যক্তিকে পরবর্তীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গাইবান্ধা আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম রানা মিয়া (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী থানার মোবাইডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে।
উল্লেখ্য,গত ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে সাঘাটা ইউনিয়ন ভূমি অফিসারের দায়ের করা অজ্ঞাতনামা মামলার (মামলা নং-৫) আসামি সন্দেহে তিনি এই মামলার অন্তর্ভুক্ত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় অবৈধ বালু উত্তোলন নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply