1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

মানিকগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের তিন কর্মী আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৭ Time View

মানিকগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের তিন কর্মী আহত

 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের তেরদোনা এলাকায় মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের তিন কর্মী আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিকটস্থ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের তিন কর্মী রাস্তার পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করছিলেন। এ সময় একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও সেখানে অবস্থানরত কর্মীদের ওপর উঠে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আরও জানান, আহত দুই কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তারা মহান আল্লাহ তাআলার কাছে আহতদের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে ভর্তি রাখা হয় এবং গুরুতর আহত অপর দুই কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা বিষয়টি মানিকগঞ্জ সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট বাসটির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :