
পুলিশ সুপার, নওগাঁ এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী আটক
মোঃ ওলিউল্লাহ্ (রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ)
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে ১৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
জানা গেছে, গতকাল ০৭ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় পত্নীতলা থানাধীন পাটিচরা ইউনিয়নের কাশিপুর সবরিতলা গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মো: এমরান হোসেন (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশ। পরবর্তীতে তার হেফাজত থেকে ১৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃত আসামি মো: এমরান হোসেন পত্নীতলা থানার কাশিপুর মধ্যপাড়া গ্রামের রহিম উদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
© All rights reserved © 2025
Leave a Reply