1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সাদুল্লাপুরের ধাপেরহাটে বাড়ির উঠান থেকে গাঁ*জার গাছ উ*দ্ধার করেছে পুলিশ, বাড়ির  মালিক পলাতক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৬ Time View

সাদুল্লাপুরের ধাপেরহাটে বাড়ির উঠান থেকে গাঁ*জার গাছ উ*দ্ধার করেছে পুলিশ, বাড়ির  মালিক পলাতক

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামে অভিযান চালিয়ে একটি গাঁ*জার গাছ উ*দ্ধার করেছে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল ছোট ছত্রগাছা গ্রামের মৃ*ত হোসেন আকন্দের ছেলে মোহাম্মদ বাবলু আকন্দের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাড়ির উঠানে রোপণ করা একটি গাঁ*জার গাছ উ*দ্ধার করা হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই ইয়াকুব আলী জানান, অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক মোহাম্মদ বাবলু আকন্দ ঘট*নাস্থল থেকে দ্রু*ত সটকে পড়েন। পরে উঠান থেকে  গাঁ*জার গাছ জ*ব্দ করে  নিয়ে আসা হয়েছে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁ*জার গাছটি উ*দ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রে*প্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মাদক*দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :