1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

রেজাউল করিম বাদশা-কে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে চূড়ান্ত মনোনয়ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

রেজাউল করিম বাদশা-কে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে চূড়ান্ত মনোনয়ন

আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া

বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা-কে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলীয় সূত্রে জানা যায়, ঢাকার গুলশান-এ অবস্থিত বিএনপির চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র প্রদান করা হয়। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মনোনয়ন পাওয়ার পর রেজাউল করিম বাদশা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বগুড়া সদর-৬ আসনের জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :