
গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
রমজান মাস উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে অবস্থিত “মিথুন অটো চিড়া ও মুরির মিল” এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, মিলটিতে অস্বাস্থ্যকর স্থানে মুড়ি সংরক্ষণ করা হচ্ছিল। চালের মধ্যে পোকা পাওয়া যায় এবং উৎপাদনে ব্যবহৃত লবণ ছিল নিম্নমানের ও ভেজালযুক্ত। এছাড়া প্রতিষ্ঠানের কোনো বৈধ অনুমোদনপত্র পাওয়া যায়নি। মিলের ভেতরের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরেশ চন্দ্র, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার মিলন মিয়া ও
র্যাব-১৩-এর ডেপুটি স্ট্যান্ডার্ড ডিরেক্টর জিহাদ হাসান।
কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনে জড়িতদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি প্রয়োজন।
রমজানের সারা মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা
© All rights reserved © 2025
Leave a Reply