
রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আরমান হোসেন লক্ষ্মীপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আরমান হোসেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সেটআপ সভায় তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সভায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট অঞ্চল প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ আরমান হোসেন রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে সংগঠনটি জেলার ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, মোঃ আরমান হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন এবং সাংগঠনিক দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের জন্য তিনি ইতোমধ্যেই কর্মীদের মাঝে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
© All rights reserved © 2025
Leave a Reply