
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: গাইবান্ধার ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয়
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জেলার পাঁচটির মধ্যে চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট আসনগুলোতে বিজয়ী প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)
মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান ১,১৬,১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯,৬১৪ ভোট।
গাইবান্ধা-২ (সদর)
মোট ১১৮টি ভোটকেন্দ্রের ফলাফলে মো. আব্দুল করিম ১,২১,০৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯১,৩০৩ ভোট এবং মো. আব্দুর রশীদ সরকার পেয়েছেন ২০,৯৮৭ ভোট।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী)
মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম লেবু ১,৫৬,৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩০,৩৬৯ ভোট।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)
মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শামীম কাওছার লিংকন ১,৩৬,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার পেয়েছেন ১,৩০,০০০ ভোট। প্রায় ৬,০০০ ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)
মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ৮৭,৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ফারুক আলম পেয়েছেন ৭৩,২৮৯ ভোট। ১৪,৩২৮ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।
জেলার পাঁচটি আসনের সার্বিক ফলাফলে দেখা যায়, গাইবান্ধায় চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার কথা জানিয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply