1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

আমার ছেলের বিবাহ উপলক্ষে পুরাতন বাড়ি ঘর সংস্কার করার প্রয়োজন হওয়ায় আমি আমার পিতা মোঃ মাহাবুব ইসলাম দোলনকে গাইবান্ধা শহরের বাসায় নিয়ে আসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

আমার ছেলের বিবাহ উপলক্ষে পুরাতন বাড়ি ঘর সংস্কার করার প্রয়োজন হওয়ায় আমি আমার পিতা মোঃ মাহাবুব ইসলাম দোলনকে গাইবান্ধা শহরের বাসায় নিয়ে আসি। মা আমার বোনের বাসায় চলে যায়। ছেলের বিবাহ সম্পন্ন হলে আমি মা-বাবার বসবাসের জন্য পুরাতন বাড়ির পাশে আলাদা নতুন করে বাড়ি নির্মাণ করে দেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমারপিতা মোঃ মাহাবুব ইসলাম ও মাতা-মোছাঃ হাসনা বেগম আমার বোন মাহফুজা ইসলাম মনি তার স্বামী শামিম মিয়া, অপর বোন মিনা বেগম এর ছেলে মকদুম, মুক্তাদির ও ফিরোজ মিয়ার কু-পরামর্শে মারপিট করে বাড়ি হতে তারিয়ে দেওয়ার
মিথ্যা অভিযোগ এনে ৮ জানুয়ারী ২০২৬ ইং তারিখে পলাশবাড়ি থানায় এজাহার করেন। এবং এজাহার বলে থানা পুলিশ আমাকে আটক করেন। ওই মিথ্যা মামলার স্বাক্ষী মোঃ শরিফুল ইসলামের এফিডেভিট মুলে আদালত আমাকে ২৮ জানুয়ারী ২০২৬ ইং তারিখে জামিন দিলেও কাগজপত্র প্রস্তুত হতে বিলম্ব হওয়ায় ওই দিনও আমাকে জেলহাজতে থাকতে হয়। পরদিন মুক্তি পেয়ে বাড়িতে পৌঁছার পূর্বেই আমার মা মোছাঃ হাসনা বেগম কুচক্রী আত্মীয় স্বজনদের পরামর্শে ২৯ জানুয়ারী ২০২৬ ইং তারিখে পলাশবাড়ি থানায় আবার মিথ্যা অভিযোগে সাধারণ ডায়েরী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :