1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান (৫) শ্যালো মেশিন জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান (৫) শ্যালো মেশিন জব্দ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি শ্যালো মেশিন ভাঙচুর ও জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ এরাম খান।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে।

এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ভাঙচুর ও জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করতোয়া নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :