1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

মধুপুরের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

মধুপুরের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার।

আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া অন্তর (মদন) (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণচঞ্চল এই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার কিছু অন্তর তার দুই বন্ধুকে মিলে হাওদা বিলে গোসল করতে যায়। ডিপটিউবওয়েল পাড় হয়ে মালির বাজারের দিকে যাওয়ার পথে হাওদা বিলের সেতু থেকে তিন বন্ধু একসঙ্গে পানিতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর দুই বন্ধু সাঁতরে সেতুর ওপর উঠে এলেও অন্তর আর পানির ওপর ভেসে ওঠেনি।

দীর্ঘ সময় অপেক্ষা করেও অন্তরের কোনো সন্ধান না পেয়ে দুই বন্ধু নিজেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিষয়টি গ্রামের লোকজনকে জানানো হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রাতভর টর্চলাইটের সাহায্যে বিলের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। কিন্তু রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরের দিন ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর তারা বিলের পানির নিচ থেকে অন্তরের মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একজন সুস্থ-সবল, প্রাণবন্ত যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে গাছাবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, হাওদা বিলের কিছু অংশে পানির গভীরতা বেশি থাকায় সেখানে গোসল বা সাঁতার কাটতে গেলে সবসময় সতর্ক থাকা প্রয়োজন। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
২১,৭,২৬ ইং
০১৯৪৮৭৭৪০৮১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :