1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

গাইবান্ধা-৪ আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার বিজয়ী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

গাইবান্ধা-৪ আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার বিজয়ী
গাইবান্ধা প্রতিনিধি
রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৪ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩ হাজার ৩৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট। তার সঙ্গে সমান তালে লড়ে হেরে গেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ ফলাফল ঘোষণা করেন।

গাইবান্ধা জেলার এই একটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে। বাকি চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৩৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ (মোটরসাইকেল) প্রতীকে ১ হাজার ৫৫২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাতপাখা) প্রতীকে ১ হাজার ৩৭৩ ভোট এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোদাল) প্রতীকে ৩৬৮ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৪ আসনে পোস্টাল ভোটসহ ১৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৩৪০ জন। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ১৭৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ৮৮ হাজার ১৬৩টি। ভোট পড়ার হার ৬২.৯৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :