1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে জামায়াত নেতার বাড়ি থেকে ২০০টি বাঁশের লাঠি উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

পলাশবাড়ীতে জামায়াত নেতার বাড়ি থেকে ২০০টি বাঁশের লাঠি উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের এক নেতার বসতবাড়ি থেকে ২০০টি বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুজরুক বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতা আল আমিনের একতলা বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির ভেতর থেকে ২০০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির সদস্যরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এলাকাবাসীর দাবি, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে এ ধরনের সামগ্রী মজুদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাঠিগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ লাঠি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :