1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬” শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার  পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন মহোদয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে পুলিশ সুপার মহোদয়  নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে ব্রিফিং সমাপনী করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, জনাব মোঃ ইলিয়াছ হোসন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর রেঞ্জ, রংপুর, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :