
গোবিন্দগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির ম*র*দে*হ উদ্ধার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে মোজল হক শেখের পুত্র ভারসাম্য হীন আব্দুর রশিদ শেখ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) সকালে গ্রামবাসী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানার (ভারপ্রাপ্ত)কর্মকর্তা ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
© All rights reserved © 2025
Leave a Reply