
মানিকগঞ্জের সিংগাইরে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসেরচর এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ।
২ জুন ২০২৬-ইং রোজ মঙ্গলবার দুপুর প্রায় ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. সুমনুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে আল-আমিনের নিকট থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আল-আমিন (২৪)। তিনি সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা সংরক্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
© All rights reserved © 2025
Leave a Reply