1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বাউফলে ১১৫ কেন্দ্রে পৌঁছেছে ব্যালট ও ভোটের সরঞ্জাম:

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ Time View

বাউফলে ১১৫ কেন্দ্রে পৌঁছেছে ব্যালট ও ভোটের সরঞ্জাম:

বাউফল প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের সব ধরনের উপকরণ পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়।
পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনের ১১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের আওতায় মোট ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে পর্যায়ক্রমে ব্যালট পেপার, সিল, ব্যালট বক্স, ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন ভোটারের অংশগ্রহণে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও বিপুলসংখ্যক আনসার সদস্য। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।###

বাউফল প্রতিনিধি
মোবাঃ০১৭২৫০৯৮৭৬৪
তারিখ:১১/০২/২৬ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :