1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ধানের শীষের নির্বাচনী প্রচারে যুব জামায়তের হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

পলাশবাড়ীতে ধানের শীষের নির্বাচনী প্রচারে যুব জামায়তের হামলা

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার ৩নং বরিশাল ইউনিয়ন এ ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হামিদুল গং কতৃক যুবদলের ২নং ওয়ার্ড সাধারন সম্পাদক মশিউরসহ ১০/১২ জন আহত হন।

৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় সাবদিন নতুন বাজারে এই ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,ফেসবুকে পোষ্টে মন্তব্য করা ও ধানের শীষের নির্বাচন প্রচারণায় বাধাগ্রস্ত সৃষ্টি করার লক্ষে যুবদল নেতা মশিউরসহ ১০/১২ জন নেতা কর্মীরা সাবদিন বাজারে ধানের শীষের ভোটের প্রচারণা কালে ইউনিয়ন যুবজামাতের সভাপতি হামিদুলের নেতৃত্বে ১৫/১৭ জন মিলে অতর্কিত ভাবে এলোপাথারী মারডাং করে ১০/১২ জনকে গুরুতর আহত করেন।

মারডাংগে গুরুতর আহত হলেন তিন নং বরিশাল ইউনিয়নের দুই নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও ভবানীপুর গ্রামের নুরুল এর সন্তান মশিউর (২২)।সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর জখমীরা হাসপাতালে ভর্তি।

এ বিষয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন আহত মশিউর।

অভিযোগ পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দোষী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালম আজাদ,সাধারন সম্পাদক মোশফেকুর রহমান,সহ সভাপতি আজাদুল আকন্দ,সাংগঠনিক সম্পাদক মোতাল্লীব সরকার বকুল,সাইফুল,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিক্সন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত,জেলা স্বেচ্ছা সেবক দলের নেতা মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শামিম রেজা,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,পৌর যু্বদলের আহবায়ক লতিফ আকন্দ,সদস্য সচিব হেমাইদুল,যুগ্ম আহবায়ক সুমন,সরকারী কলেজ শাখার সভাপতি প্রাস্ত,সাধারন সম্পাদক রায়হানসহ তিন নং বরিশাল ইউনিয়ন বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী আভিযুক্তদের আটকের দাবীতে থানায় অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :