
গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসাইন সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সুমন সরকার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জমায়াতে ইসলামীর সহ সেক্রেটারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের নেতৃত্ব পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
© All rights reserved © 2025
Leave a Reply