1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বাঁশের সাঁকোতেই ঝুঁকিপূর্ণ চলাচল।।স্থায়ী ব্রীজের দাবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

গোবিন্দগঞ্জে বাঁশের সাঁকোতেই ঝুঁকিপূর্ণ চলাচল।।স্থায়ী ব্রীজের দাবী
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া এলাকায় কাটাখালি নদীর ওপর কোনো স্থায়ী ব্রীজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র ভরসা হিসেবে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন।
এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে সাঁকোটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, নদীর ওপারে রয়েছে কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ যাতায়াত পথ। স্থায়ী ব্রীজ না থাকায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত কাটাখালি নদীর ওপর একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘব হবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :