
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে একটি নীল রঙের টিভিএস রাইডার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে একটি নীল রঙের টিভিএস রাইডার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর এলাকায় করতোয়া নদীতে পানির নিচ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানান, সোমবার দুপুরে স্থানীয় লোকজন বাড়ির পার্শ্বে করতোয়া নদীতে গোসল করতে নামলে পায়ের সাথে ধাতব বস্তু ঠেকলে পানির ডুব দিয়ে তারা একটি মোটরসাইকেলের সন্ধান পান। তখন সবাই মিলে পানির নিচ থেকে নীল রঙের টিভিএস রাইডার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। পরে থানা পুলিশকে খবর দিলে উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
সম্ভাবত চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটি চুরি করে রাতের আঁধারে নদীর পানিতে ডুবিয়ে রাখে এবং পরে লোকচক্ষুর আড়ালে মোটরসাইকেলটি তুলে নিয়ে যেত বলে তারা ধারণা করছেন।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে আমরা অনুসন্ধান করছি।
© All rights reserved © 2025
Leave a Reply