1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

গাজীপুরে গৃহবধূকে ধ*র্ষ*ণচেষ্টা ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০ Time View

গাজীপুরে গৃহবধূকে ধ*র্ষ*ণচেষ্টা ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (বেগমপুর) এলাকায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে (৪৭) ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগ উঠেছে রাসেল ভূঁইয়া (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ধর্ষণে ব্যর্থ হয়ে অভিযুক্ত ও তার সহযোগীরা ওই গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী জয়দেবপুর থানায় রাসেল ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া ও রাসেল মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত রাসেল ভূঁইয়া দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়। গত ১৭ জুলাই সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূ বাড়িতে একা থাকাকালে রাসেল ভূঁইয়া ও তার সহযোগী রাসেল মিয়া জোরপূর্বক ঘরে প্রবেশ করে। এরপর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা, মারধর, কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, পরে আরও পাঁচজন সহযোগী ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে এবং নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে তার দুই ছেলে বাড়িতে এলে তাদেরও মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা বড় ছেলে সাইদুরের ভাড়া বাসার তালা ভেঙে মুরগির ব্যবসার দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত রাসেল ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :