1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উত্তর বালুচর গ্রামে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১ Time View

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উত্তর বালুচর গ্রামে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন জুঁই নামের এক তরুণী। তবে এর এক দিন আগেই প্রেমিক উজ্জ্বল অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর ইউনিয়নের উত্তর বালুচর গ্রামের যুবক উজ্জ্বলের সঙ্গে তরুণী জুঁইয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। জানা যায়, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও কোনো প্রকার শারীরিক সম্পর্ক ছিল না।

​এদিকে, প্রেমিকার অজান্তে গত শুক্রবার পারিবারিকভাবে অন্য এক জায়গায় বিয়ে সম্পন্ন করেন উজ্জ্বল। এ খবর জানতে পেরে পরদিন শনিবার সকালে জুঁই সরাসরি উজ্জ্বলের বাড়িতে এসে হাজির হন এবং বিয়ের দাবিতে অবস্থান নেন।

​জুঁইয়ের আগমনকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই উজ্জ্বলের বাড়িমুখী মানুষের ভিড় বাড়ছে। বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উত্তর বালুচর গ্রামে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন জুঁই নামের এক তরুণী। তবে এর এক দিন আগেই প্রেমিক উজ্জ্বল অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

তথ্য ও চিত্র দৈনিক মেলান্দহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :