1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শেরপুরের তিন আন্ডারপাসে অবৈধ দখলবাড়ছে যানজট ও জন দুর্ভোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২২ Time View

শেরপুরের তিন আন্ডারপাসে অবৈধ দখলবাড়ছে যানজট ও জন দুর্ভোগ

মো:এরশাদ হোসেন,বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার:
বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার তিনটি আন্ডারপাস সেতুর নিচে অবৈধ দখল, অনিয়ন্ত্রিত পার্কিং ও উল্টো পথে যান চলাচলের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও জনদুর্ভোগ। বিশেষ করে ছোনকা ও গাড়িদহ আন্ডারপাস এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক হারে বেড়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ছোনকা আন্ডারপাস সেতুর নিচে অবৈধভাবে কয়েকটি দোকান গড়ে উঠেছে। এছাড়া নাবিল হাইওয়ে হোটেলের কয়েকটি বাস এবং মজুমদার কোম্পানির কিছু ট্রাক নিয়ম অমান্য করে উল্টো পথে চলাচল করায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে মির্জাপুর আন্ডারপাস এলাকায় মাঝে মধ্যে পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সেখানে কোনো অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান চোখে পড়েনি। তবে ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে কখনো কখনো যান চলাচলে বিঘ্ন ঘটে।
সবচেয়ে বেশি অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে গাড়িদহ আন্ডারপাস এলাকায়। সেতুর দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে কয়েকটি মাইক্রোবাস পার্কিং করে রাখা হয়েছে। পাশাপাশি সেখানে সেলুন ব্যবসাও গড়ে উঠেছে। উত্তর পাশে মাংস, ফল ও সবজির দোকান বসেছে। এছাড়া আন্ডারপাসের নিচে ময়লা-আবর্জনা ফেলে ভাগাড়ে পরিণত করায় পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে ভোগান্তি বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের গুরুত্বপূর্ণ এসব আন্ডারপাসের নিচে অবৈধ দখল ও অপরিকল্পিত কার্যক্রমের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উল্টো পথে যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, ছোনকা আন্ডারপাসের নিচে অবৈধ দোকান আমি নিজে গিয়ে সরিয়ে দিয়েছি। উল্টো পথে যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বারবার সতর্ক করা হয়েছে। এছাড়া গাড়িদহ আন্ডারপাসের নিচে গড়ে ওঠা অবৈধ দোকানও দ্রুত উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :