
সাজাপ্রাপ্ত আসামির আত্নসমর্পণ,জেল হাজতে প্রেরণ
সিলেট জেলা প্রতিনিধি :
এক বছর ছয় মাসের সাজা মাথায় নিয়ে, দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করলে মাননীয় আদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেন এবং তথ্য সূত্রে জানা যায় যে , ইসমাইল আলী পিতা: মৃত চান মিয়া সাং নিজপাট কমলাবাড়ি, কাশেম মিয়া ও সামাদ মিয়া উভয় পিতা: মৃত মোহাম্মদ আলী মুন্সি, লাইলী বেগম, স্বামী কাসেম মিয়া উভয় সাং- নিজপাট, গৌরিশংকর থানা: জৈন্তাপুর, জেলা-সিলেট। আসামিদেরকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত সিলেট এর বিচারক দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৬এর (২) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামি কে এক বছর ছয় মাসের সাজা প্রদান করেন। বিভিন্ন নথি পর্যালোচনা করে দেখা যায় যে, ইসমাইল আলী বিভিন্ন মামলার আসামি এবং বিভিন্ন মামলার সাক্ষী এবং তার ছেলে মডেল মসজিদের মুয়াজ্জিন রাকিবুল ইসলাম রাজন সে ও বিভিন্ন মামলার আসামি এবং তার ছেলে রাজিব আহমদ বিভিন্ন মামলার আসামি। আসামী ইসমাইল আলী ও তার ছেলে রাকিবুল ইসলাম রাজন বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়িত। কখনো দেখা যায় স্বৈরাচার আওয়ামী লীগের বড় বড় নেতার সাথে তাদের ছবি কখনো বিএনপির বড় বড় নেতার সাথে ছবি কখনো আবার জামাতের সাথে ছবি।আবার কখনো তাদের কুকর্ম ঢাকতে সিলেটের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাদের সাথে ছবি তুলে তারা ধোয়া তুলসি পাতা সাজার চেষ্টা করলে ও আইনের হাত থেকে রেহাই পায় নি দুই সাজাপ্রাপ্ত অপরাধী। বাবা ও ছেলে আইনের আওতায় আসায় এলাকার মানুষ খুবই খুশি বলে জানান এলাকার কয়েকজন নাম না বলা ব্যক্তি।
© All rights reserved © 2025
Leave a Reply