1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

মঠবাড়িয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুর জেলা ক্রাইম রিপোর্টার | মোঃ ফয়সাল মিয়া

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া সাংরাইল টু মাঝের চড় খেয়া ঘাটের মাঝি আঃ রাজ্জাকের স্ত্রী সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে আঃ রাজ্জাকের স্ত্রী বাসার সুকেজ (স্টোরেজ) খুলতে গেলে হঠাৎ ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ বের হয়ে এসে তার কপালে কামড় দেয়। সাপের বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ায় তিনি অল্প সময়ের মধ্যেই মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে সাপটি ধরা হলেও মহিলাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

গ্রামবাসী সাপের উপদ্রব রোধে সতর্কতা অবলম্বনের পাশাপাশি আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :