1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View

গাইবান্ধায় প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের দাবিতে মানববন্ধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধায় প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের দাবিতে মানববন্ধন। প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায়  নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার কদমতলা মোড় এলাকায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন— গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সদর উপজেলার যুবদলের আহ্বায়ক ইউনুস দুখু, গাইবান্ধা ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদাউস, এছাড়া সাধারণ শিক্ষার্থী ,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজসেবক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গাইবান্ধা জেলায় শিক্ষার্থীরা উচ্চতর কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।দ্রুত পলিটেকনিক ইনস্টিটিউটটি সদরে খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপন করতে হবে।

তারা আরো বলেন ,গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে একটি মহল নানাভাবে বাঁধা সৃষ্টি করছে, যাতে প্রস্তাবিত ইনস্টিটিউটটি ওই এলাকায় নির্মিত না হয়। এ ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও তারা জানান।

সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান তারা। সময়মতো উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :