1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

হাটহাজারীতে দেশীয় বন্দুক, কার্তুজ, ধারালো অস্ত্র ও ইয়াবাসহ একজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৭৭ Time View

হাটহাজারীতে দেশীয় বন্দুক, কার্তুজ, ধারালো অস্ত্র ও ইয়াবাসহ একজন গ্রেফতার

দূর্নীতি তালাশ টিম
আব্দুল মোতালেব, মাদারীপুর জেলা প্রতিনিধি
তারিখ: ৪ আগস্ট ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত পাহাড় থেকে দেশীয় একনলা বন্দুক, কার্তুজ, ধারালো অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি কামরুল ইসলাম ওরফে মনিরুল মনি ওরফে মহিন (৫২)–কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

রবিবার (৩ আগস্ট) বিকেলে হাটহাজারী মডেল থানাধীন দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন এলাকার ফতেয়াবাদ রেললাইনের পশ্চিমে বালুর টালের সংলগ্ন ওয়াসার পরিত্যক্ত পাহাড়ে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত কামরুল ইসলাম দক্ষিণ পাহাড়তলীর ১নং ওয়ার্ডের জিয়ন মহুরীর বাড়ির মমতাজ সর্দারের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন এসআই রুপন নাথ। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এবং হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে উদ্ধার করা হয়:

১টি দেশীয় একনলা বন্দুক

৩টি কার্তুজ

৫১ পিস ইয়াবা

১টি লোহার ছেনি

১টি দা

১টি ধারালো টিপ ছুরি

৩টি ধারালো ছুরি

মাদক বিক্রির নগদ অর্থ

অভিযানের সময় কামরুলের কথিত স্ত্রী বৃষ্টি আকতার (৩২) পাহাড়ের গভীর ঝোপঝাড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত কামরুল পুলিশকে জানান, তার স্ত্রী বৃষ্টি ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক বিক্রি করে আসছে।

এ ঘটনায় কামরুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইন এবং তার পলাতক স্ত্রী বৃষ্টির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :