1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কালিয়াকৈর থানা কমিটির সাধারণ সম্পাদক পরিচয়ধারী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩০৩ Time View

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কালিয়াকৈর থানা কমিটির সাধারণ সম্পাদক পরিচয়ধারী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান।
গাজীপুরের কালিয়াকৈরে এক প্রবাসী ফেরত ব্যক্তিকে বিদেশ পাঠানোর প্রলোভনে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়—অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা’র কালিয়াকৈর থানা কমিটির সাধারণ সম্পাদক পরিচয়ধারী মো. শফিকুল ইসলাম।

ভুক্তভোগী মোঃ ইউসুফ আলী (৪৬), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- বলিয়াদী টেকিবাড়ী, কালিয়াকৈর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, প্রতিবেশী লিটন মিয়া (৫০) ও তার ছেলে অপু মিয়া (২৩) বিদেশ যেতে আগ্রহ প্রকাশ করেন এবং ইউসুফ আলীর পরিচিত এক ব্যক্তি নবীর উদ্দিনের মাধ্যমে তুরস্ক হয়ে কিরগিজস্তান যাওয়ার পরিকল্পনা হয়। এই প্রক্রিয়ায় ইউসুফ আলীর প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়, যার মধ্যে ২ লাখ ৩৭ হাজার টাকা লিটন ও অপু মিয়ার মাধ্যমে প্রদান করা হয়।

কিন্তু কিরগিজস্তানের ভিসা পাওয়ার পর অপু মিয়া হঠাৎ বিদেশ যেতে অস্বীকৃতি জানায় এবং উল্টো টাকা ফেরত চাইতে থাকে। এক পর্যায়ে স্থানীয় মুরব্বিদের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হলেও ইউসুফ আলীর উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি অব্যাহত থাকে। দুই মাস আগে অপু মিয়া মোবাইল ফোনে তাকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ‘আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা’-র কালিয়াকৈর থানা কমিটির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে মো. শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে ইউসুফ আলীর কাছ থেকে ৪,৫০০ টাকা নেন। কিন্তু কোনো সমাধান না দিয়ে পরে আরও টাকা দাবি করেন। এতে প্রতারণার শিকার হয়ে ইউসুফ আলী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঘটনার সমাধানের জন্য আমি ৪,৫০০ টাকা নিয়েছি। চেষ্টা চলছে, দ্রুত সমাধান করবো।”

অন্যদিকে, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জাফর আলী খান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে—কীভাবে সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে কিছু ব্যক্তি মানবাধিকার বা আন্তর্জাতিক সংস্থার নামে প্রতারণা করে যাচ্ছে? এবং প্রশাসন কী দ্রুত পদক্ষেপ নেবে, নাকি এসব ‘পরিচয়ধারী’ প্রতারকরা আইনের ফাঁক গলে পার পেয়ে যাবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :