
গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ও হাট দারিয়াপুর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নিম্নমানের পণ্য ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে কামারজানী বাজারের একটি মুদি দোকানে নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া হাট দারিয়াপুর এলাকায় তিনটি সার, বীজ ও কীটনাশকের দোকানে তদারকিকালে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি করতে দেখা যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব অনিয়মের দায়ে ওই চার দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply