1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

য়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ৩৫ মামলার আসামী ‘বার্মা সবুজ’ গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩৫ Time View

য়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ৩৫ মামলার আসামী ‘বার্মা সবুজ’ গ্রেফতার।

প্রতিদিন দুর্নীতি তালাশ

আব্দুল মোতালেব চট্টগ্রাম রিপোর্টার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ৩৫টি মামলার পলাতক আসামী মোঃ সবুজ ওরফে ‘বার্মা সবুজ’ (৩৬) তার দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্র ব্যবহার ও এলাকায় ত্রাস সৃষ্টি করার একাধিক অভিযোগ রয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ২৭ জুন রাত ১০টার দিকে মোঃ সবুজের নেতৃত্বে সুমন খান (৩৮), মোঃ জনি (৩১) ও অজ্ঞাত আরও ১২-১৩ জন সশস্ত্র দল নিয়ে বাদী মোহাম্মদ ইউসুফের বাসায় প্রবেশ করে। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এরপর ২৮ জুন সকাল ৯টার দিকে একই সন্ত্রাসী দল আবারও ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘটনার পরপরই বাদী বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৫২, তারিখ-২৮/০৬/২০২৫, ধারা: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন, ২০১৯ এর ৪/৫ ধারা)।

ঘটনার পরপরই বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকী ও এসআই শাহনেওয়াজের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলভিউ এলাকা থেকে মোঃ সবুজ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতারকৃত বার্মা সবুজের বিরুদ্ধে মোট ৩৫টি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ ও খুলশী থানা এলাকায় দলবদ্ধভাবে সন্ত্রাসী কার্যকলাপ, জায়গা দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার সহযোগী সুমন খান ও মোঃ জনির বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা পেশাদার অপরাধী ও এলাকায় ত্রাস সৃষ্টি করে আদিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল। স্থানীয়রা জানান, আসামিরা অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতো।

সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :