
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ মো. তৌফিকুল ইসলাম তৌফিক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ মো. তৌফিকুল ইসলাম তৌফিক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌফিক ওই গ্রামের শাহ মো. জামিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,মুকুন্দপুর গ্রামের লেলিন মেম্বারের বাড়ির সামনে হেরিংবন্ড সড়কে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় তৌফিককে আটক করে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েছ এর নেতৃত্বে এসআই মমিনুল ইসলাম, এসআই আশরাফ, এএস আই নাহিদসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তৌফিকের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০ পিস ইয়াবাসহ তৌফিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply