
আমাদের বরিশালের সংবাদদাতা জানান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৩নং বরিশাল ইউনিয়নের ভবানীপুর দক্ষিনপাড়ার মৃত রাজা মিয়ার ছেলে রুবেল মিয়া দীর্ঘদিন যাবত মাদক ও হ্যাকারের সাথে জড়িত। নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান দীর্ঘদিন যাবত স্থানীয় বিএনপি’র ছত্রছায়ায় রুবেল প্রকাশ্যে এলাকায় মাদক কারবারি ও হ্যাকারীর সাথে জড়িত। ৫ ই আগস্ট এর আগে আওয়ামী লীগের গাল কাটা লিমন এর ছত্র ছায়ায় এসব করতো। সে মূলত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং স্কুলের শিক্ষা উপবৃত্তি টাকা বিকাশ এবং নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন এই রুবেল। সাধারণ মানুষের প্রশ্ন তার আয়ের উৎস কি? সে কোন প্রকার কর্ম না করেই গ্রামের ভেতর প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের আলিশান বাড়ি এবং ৩.৫লক্ষ টাকার বাইকে ঘুরে বেড়ায় ও বিমানে কক্সবাজারে যায় কিভাবে। পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে এলাকার সাধারন মানুষ সুষ্ঠ তদন্তের মাধ্যমে রুবেলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। তার সাথে আর কারা জড়িত ও সে সম্বন্ধে বিস্তারিত আগামীতে প্রকাশ করা হবে সে পর্যন্ত তাজা খবরের সঙ্গেই থাকুন।
Leave a Reply