1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 25, 2026, 5:27 am

গরিব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা, নুরুল হক নুর।

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 25 Time View

গরিব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা, নুরুল হক নুর।

এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর দশমিনা-গলাচিপা এলাকার গরিব ও অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, গলাচিপা-দশমিনা এলাকার কোনো অস্বচ্ছল পরিবারের মেধাবী ছেলে-মেয়ের পড়ালেখা চালিয়ে যেতে সমস্যা হলে বিষয়টি জানাতে হবে।

গরিব অসহায় পরিবারের আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানাতে আবু নাঈমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর আবু নাঈম-০১৭৫৬০৮৫৬৪৯ দেওয়া হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, আর্থিকভাবে গরিব ও অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারিখ,২৪/০৮/২৬:
এইচ.এম.নুর নবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
মোবাইল,01777042194

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি