
ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাব-১১ কর্তৃক যৌথ অভিযানে ০২ রাউন্ড পিস্তলের গুলি ও ০২ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব( ব্যুরো)
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার ‘ক’ সাকেল জনাব মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোঃ আজিজুর রহমান, এসআই/আশীষ, এসআই/মোঃ হামিদুল, এসআই/মিরাজ, এসআই/সহিদুল, এসআই/জাহাঙ্গীর, এএসআই/ছাদমানি, এএসআই/শফিকুল এবং র্যাব-১১ এর একটি আভিযানিক টিমের সহায়তায় ফতুল্লা থানাধীন কাঠেরপুল সাকিনস্থ জনৈক নিজাম উদ্দিন এর ৩য় তলা বিল্ডিং এর নিচতলার পশ্চিম পার্শ্বের নির্মাণাধীন বাড়ীতে অভিযান পরিচালনা করে গত ২২/০৮/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২২:০৫ ঘটিকার সময় ০২ রাউন্ড পিস্তলের গুলি ও ০২ রাউন্ড শর্টগানের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। মাদক ও অস্ত্র উদ্ধারসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply