1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 20, 2026, 12:31 pm

দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের নির্বাচনে জাহাঙ্গীর সভাপতি আনসারী সম্পাদক

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 23 Time View

দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের নির্বাচনে জাহাঙ্গীর সভাপতি আনসারী সম্পাদক

দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে বেলাল আনসারী নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ রিপন সরকার, সহ-সভাপতি পদে
মোঃ আব্দুস সালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক পদে মোঃ সুলতান, সাংগঠনিক সম্পাদক পদে শ্রী বাদল কুমার রায়, দপ্তর সম্পাদক পদে মোঃ আইয়ুব আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), প্রচার সম্পাদক পদে মোঃ আনারুল ও ক্রীড়া সম্পাদক পদে শাহনাজ বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ) নির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন।

নির্বাচনে মোট ৯৪৮ জন ভোটারের মধ্যে ৬২৩ জন ভোটার ভোট প্রদান করেন।

উল্লেখ্য, জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মজিদ। তাকে সহায়তা করেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরুসহ আরো কয়েকজন শ্রমিক নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি