
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ ও জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ ও জেলা কমিটির উদ্যোগ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নগরীর হালিশহরে বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহ কায়ছার এর সঞ্চালনায় আজ ২১ জুন শুক্রবার বিকাল ৪ঘটিকা অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম,
বিশেষ অতিথি সংস্থার সিনিয়র সহ সভাপতি আবুল বাশার মজুমদার, সহ সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম চট্টগ্রাম বিভাগের সভাপতি পদবী থেকে অব্যাহতি নেওয়ায় চট্টগ্রাম বিভাগের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে মোঃ মাসুদ আলম সাগর কে আহবায়ক ও কেফায়েত উল্লাহ কায়ছার কে সদস্য সচিব করা হয়। একই সাথে চট্টগ্রাম জেলা উত্তর আহবায়ক কমিটিতে এম ইউসুফ আলী কে আহবায়ক ও মোঃ আব্দুল মজিদ চৌধুরী কে সদস্য সচিব করা হয়।
অনুষ্ঠান শেষে সংস্থার চট্টগ্রাম মহানগর সভাপতি অসুস্থ কে এম রুবেলকে দেখতে তার বাসায় যান মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
© All rights reserved © 2025
Leave a Reply