1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৮ Time View

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন তবহিলের টাকা থেকে কমিশন দাবির অভিযোগ উঠেছে ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আমিনুল ইসলামের বিরুদ্ধে। পটুয়াখালী দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মুরাদিয়া ইউপি সচিবের কমিশন দাবির এমন একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। বৃহস্পতিবার (২৫ জুন) পাওয়া এই ভিডিওতে ইউপি সচিবের আমিনুল ইসলামকে বলতে শোনা যায়, তাকে ১০ শতাংশ এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশ কমিশন দিতে হবে। ভিডিওতে আরো বলতে শোনা যায়, সরকারি ভ্যাট- ট্যাক্স ১৭ শতাংশ, তাকে ১০ শতাংশ এবং উপজেলা পরিষদকে ৫ শতাংশ মোট ৩৭ শতাংশ কমিশন দিতে হবে।

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ ফোরকান হাওলাদার বলেন, ইউনিয়ন পরিষদে আমরা বিভিন্ন বিষয়ে মিটিংয়ে বসে ছিলাম। আলোচনার এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের সাড়ে ৬ লাখ টাকার কাজ নিয়ে কথা হয়।

এ সময় সদ্য যোগদান করা সচিব আমিনুল ইসলাম ওই কাজ থেকে ১০ শতাংশ কমিশন দাবি করেন।এ ছাড়া উপজেলা পরিষদের জন্য ৫ শতাংশ কমিশন দাবি করেছেন। কমিশনের বিষয় তখন উপস্থিত ইউপি সদস্যরা প্রতিবাদ করে বলেন, আগে তো এভাবে কেউ নেননি।

তবে কমিশন দাবির বিষয়টি অস্বীকার করে ইউপি সচিব আমিনুল ইসলাম জানান, এ গুলো তিনি বলেন নি,এটা এ আই ভিডিও হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খাইরুল ইসলামের মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট ড, মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, এভাবে কমিশন নেওয়ার কোন সুযোগ নেই, কেউ এমন কমিশন নিলে বা দাবি করলে সেটা তার একান্তই নিজস্ব বিষয়। তবে এই ঘোটনা সত্য হলেও তার বিরুদ্ধে প্রশাসনিক এবং বিভাগীয় ব্যবস্হা নেওয়া হবে।
২৬/০৬/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :