
সাঘাটায় ৩ নারীসহ ইউপি চেয়ারম্যান জনতার হাতে আটক
গাইবান্ধা প্রতিনিধিঃ
অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলায় তিন নারীসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবিব লায়ন জনতার হাতে ধরা পড়া পর থানার হেফাজতে নেয় পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কচুয়াহাট এলাকা থেকে তাকে ধরা হয়।
পুলিশ হেফজাতে থাকা ব্যক্তিরা হলেন সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৫৫), ইউপি সদস্য আহসান আলী ও মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিয়া (৫০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কচুয়াহাট এলাকায় ইউপি চেয়ারম্যানের একটি বাড়ি রয়েছে। দীর্ঘদিন থেকে ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন। বৃহস্পতিবার সেই বাড়িতে তিন নারী আসেন। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। ধীরে ধীরে লোকজন জড়ো হতে থাকে। পরে রাত সাড়ে ১২টার দিকে উত্তেজিত জনতা বাড়িটির চারপাশে ঘিরে রাখে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা তিন নারীসহ ইউপি চেয়ারম্যানকে একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে গাইবান্ধার সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, তিন নারী ও তিনজন পুরুষকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
© All rights reserved © 2025
Leave a Reply