
গোবিন্দগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৫টায় উপজেলার বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় দুটি মামলা দায়ের করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে বৃষ্টি ফার্মেসি ও ঐশ্বর্য ফার্মেসি-কে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান।
এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply