1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩০ Time View

গাইবান্ধা জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন।

২৪ জুন ২০২৬ খ্রি. গাইবান্ধা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনায় পুলিশ লাইন্স মাঠে ‘বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬’-এর শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এ সময় পুলিশ সুপার মহোদয় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। তিনি পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।

উক্ত নিয়োগ কার্যক্রমে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :